১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে গৃহবধু খুন, দেবরসহ ২ জন গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭৩

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে মারপিটে রওশন আরা (৫০) নামের এক গৃহবধু খুন হয়েছে। এটনায় সোমবার (২৩ জুলাই) সকালে নিহত গৃহবধুর দেবর আঃ মজিদ শেখ (৫০) ও তার ছেলে রাসেদুল ইসলাম শেখ (২১) কে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানান, গত রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বানিয়াদিঘী গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোঃ সেকেন্দার আলী শেখ ও তার ছোট ভাই আঃ মজিদ শেখের মধ্যে বাড়ির জায়গা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় সেকেন্দার আলী শেখের ছেলে খোকন ও স্ত্রী রওশন আরা এগিয়ে আসলে আঃ মজিদ ও তার লোকজন তাদের সবাইকে মারপিট করলে গুরুত্বরভাবে আহত হন রওশন আরা।

তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় রোববার রাতে সেকেন্দার আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সোমবার সকালে মজিদ ও তার ছেলে রাসেদুলকে গ্রেফতার করে পুলিশ।

কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, এঘটনা জানার পর পরই আমরা তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি এবং অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে গৃহবধু খুন, দেবরসহ ২ জন গ্রেফতার

০৩:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪