০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কাহালুতে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, ৩ জন গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ১৫২

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে যাত্রীবেশী অজ্ঞান পাটির সদস্য কর্তৃক চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের পর ছিনতাই হওয়া ইজিবাইকসহ জনতা অজ্ঞান পাটির তিনজন সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত শুক্রবার (১১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার দেওগ্রাম থেকে ১৫০ গজ উত্তরে তালোড়া সড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ জানান, ঘটনার দিন নাটোর জেলার সিংড়া উপজেলার মোঃ জাহিদুল আলীর পুত্র মিনহাজ তার ইজিবাইক নিয়ে কাহালু উপজেলার এরুইল বাজারে অবস্থান করছে যাত্রী বহনের জন্য। সন্ধ্যার দিকে তালোড়া যাওয়ার কথা বলে চারজন অজ্ঞান পাটির সদস্য তার ইজিবাইক ভাড়া করে।

ঘটনাস্থলে অজ্ঞান পাটির সদস্যরা কৌশলে মিনহাজকে চেতনানাশক ঔষুধ পান করে তাকে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালানোর পথে জনতা তিনজন অজ্ঞান পাটির সদস্যকে আটক করে।

পরে কাহালু থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় আনে এবং মিনহাজকে হাসপাতালে ভর্তি করেন।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার মহিষবাতান গ্রামের মোঃ মিলনের পুত্র মোঃ মুনছুর প্রাং (২৫), মোঃ স্বপন ইসলাম সাগর (২৬) ও শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের আঃ মজিদের কন্যা মোছাঃ অঞ্জনা আক্তার মুক্তি (১৯)।

কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান জানান, এঘটনায় মিনহাজের বড় ভাই বায়োজিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

কাহালুতে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, ৩ জন গ্রেফতার

০৩:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪