১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে তিনটি গরু ও একটি ছাগল চুরি

  • Reporter Name
  • ০৩:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ১৫৪

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বুধবার (১৬ অক্টোবর) রাতে বগুড়ার কাহালু পৌর সদরের সারাই এলাকার একটি চাতাল থেকে দুটি গাভী, একটি বুকনা গরু ও একটি ছাগল চুরি হয়েছে।

জানা গেছে, কাহালু উপজেলার কচুয়া গ্রামের মোঃ বাবলু মিয়া পরিবার পরিজন নিয়ে সারাই এলাকায় প্রয়াত গোলাম মোস্তফা খানের একটি পরিত্যাক্ত চাতালে বসবাস করতেন। সেখানেই দুটি গাভী, একটি বুকনা গরু ও একটি ছাগল পালন করেন।

তিনটি গরু ও একটি ছাগলের মুল্য প্রায় ৪ লাখ টাকার মত। ঘটনার রাতে ঘরের তালা কেটে চোরেরা তার সবগুলো গরু ও ছাগল চুরি করে নিয়ে যায়।

বাবলু মিয়া জানান, খুবই কষ্টে অর্জিত অর্থ দিয়ে তিনি গরু ও ছাগল পালন করেন। তার এই মূল সম্বল চুরি হওয়ায় এখন কী করবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না। এদিক পুলিশ বিষয়টি জানতে পেরে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

কাহালু থানার এস আই মহিউদ্দিন জানান, এবিষয়ে একটি অভিযোগ হয়েছে ও চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে তিনটি গরু ও একটি ছাগল চুরি

০৩:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪