কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার আঘোরশাল এলাকায় চোরাই শ্যালো মেশিন রেখে চোর গেছে পালিয়ে। চোরাই মাল ভ্যানে তোলার অপরাধে ওই ভ্যান চালক গেছে ফেঁসে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে গত সোমবার রাত ৯ টার দিকে পানি সেচের নিজস্ব মেশিন বহনের কথা বলে কাহালু থেকে খাজলাল গ্রামের ভ্যান মোফাজ্জল হোসেনকে ঠিক করে পাল্লাপাড়া গ্রামের রাব্বি ইসলাম (২৮)। রাব্বির সাথে আরও দুইজন মিলিত হয়ে আঘোরশাল এলাকায় গিয়ে মাঠের মধ্যে থেকে তোফাজ্জলের ভ্যানে চোরাই শ্যালো মেশিন তুলে দেওয়ার সময় স্থানীয় লোকজন তাদেরকে সন্দেহ করে। এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে আসল দুই চোর পালিয়ে গেলে জনতা রাব্বিকে আটক করে। এরপর পুলিশ পেয়ে রাব্বি ও চোরাই শ্যালো মেশিনসহ ভ্যান চালক তোফাজ্জলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রাব্বি দুজন চোরের নাম উল্লেখ করে বলে তারা ভ্যান ঠিক করার জন্য আমাকে দায়িত্ব দেয়। তারমতে আসল চোর পালিয়ে গেছে আর ফেঁসে গেছে গরীব ভ্যান চালক। মামলার বাদী রেজাউল করিম প্রাং জানান, ভ্যান চালককে আমরা ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্ত চোরাই শ্যালো মেশিন ভ্যানে তোলার অপরাধে পুলিশ তাকেও ধরে নিয়ে গেছে। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, চোরাই শালো মেশিনসহ গ্রেফতারকৃতদের ধরা হয়েছে। তারা যাদের নাম বলেছে তাদেরকে গ্রেফতার করা হবে।
০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে চোরাই মেশিন ভ্যানে তুলে পালালো ২ চোরঃ ফেঁসে গেল গরীব ভ্যান চালক
-
Reporter Name - ১১:৪৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- ৬৬
Tag :
জনপ্রিয়

























