০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী মা-মেয়ে নিহত

  • Reporter Name
  • ০৩:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৯

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী মা আইনুন নাহার (৩৭) ও তার মেয়ে আরাত (৬) নিহত ও সিএনজি চালক আহত হয়েছেন।
গত সোমবার রাত ১১ টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের উপজেলা নারহট্ট ইউনিয়নের দরগাহাট এলাকা বগুড়া ভান্ডার জুটমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দরগাহাট বাসস্ট্যান্ড থেকে পশ্চিমে বগুড়া ভান্ডার জুটমিলের সামনে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে আইনুন নাহার আশা (৩৭) নিহত হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত শিশু আরাত (৬) ও সিএনজি চালক অজ্ঞাত (৫৫) কে, উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।

নিহতরা মা-মেয়ে আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী ও কন্যা বলে জানা গেছে। পুলিশ জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী মা-মেয়ে নিহত

০৩:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫