০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫ ডাকাতকে পুলিশে সোপর্দ

  • Reporter Name
  • ১১:৩০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৪

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কুর্ণিপাড়া বাজার থেকে পূর্বে ১২ মাইল, তিন দীঘি গামী পাকা রাস্তার উপরে ডাকাতি প্রস্তুতিকালে স্থানীয় জনগণ ৫ ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে

গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০ টার দিকে ধৃত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাদের আটক করে। তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় একটি চাপাতি, একটি বার্মিজ চাকু, দুটি স্টিলের লাঠি ও দুটি ইলেকট্টিক শক দেওয়া যন্ত্র।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো, শিবগঞ্জ উপজেলার বিহারহাটের মোঃ স্বাধীন (৪২), সংসারদিঘীর হযরত আলীর পুত্র মোঃ রাকিবুল হাসান (১৮), মোজাফফরের পুত্র মোঃ মনিরুজ্জামান (২৪), আলীগ্রামের মোঃ বুলুর পুত্র মোঃ জাকরিয়া (২০), পিতা মোঃ ছামছুদ্দিনের পুত্র মোঃ মেজবাউল হাসান নাঈম (২২)।
কাহালু থানা পুলিশ জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫ ডাকাতকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫ ডাকাতকে পুলিশে সোপর্দ

১১:৩০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫