কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে পিতা মোবাইল ফোন কিনে না দেওয়ায় শাওন (১৮) নামের এক যুবক গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। গত সোমবার (৭ অক্টোবর) রাতে উপজেলার জামগ্রাম দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, উল্লিখিত গ্রামের শাওন (১৮) ঘটনার দিন তার পিতার কাছ থেকে মোবাইল কিনে নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়। এই অভিমানে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় শাওন মারা যায়।
পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
Reporter Name 
























