সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার দুপচাঁচিয়ায় চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার তালোড়া পৌরসভার সরঞ্জাবাড়ী মহল্লার নাসির উদ্দিনের ছেলে পান্না (৩৫), মৃত ইব্রাহীম আলীর ছেলে ফেরদৌস (৫০) ও মৃত সিরাজ মন্ডলের ছেলে দুদু (৪০)।
এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাত আরও তিনজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাতে মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন ভুক্তভোগীর মা। পরে ওই ছাত্রী বাড়ি ফিরলে জানতে পারেন পান্না ও ফেরদৌস তাকে ধর্ষণ করেছে। এ ছাড়া গত দুই থেকে তিন মাস ধরে বিভিন্ন সময়ে ওই তিনজনসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজন তাকে ধর্ষণ করে।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার মূল রহস্য উদ্ঘাটনের স্বার্থে তাদের রিমান্ড চাওয়া হবে।
Reporter Name 
























