কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত রোববার রাত সাড়ে ৯ টার দিকে কাহালু উপজেলা এরুইল বাজারে সন্দেহজনক ঘোরাফেরার সময় আতাউর রহমান আতা (২৬) নামের এক যুবককে চাকুসহ গ্রেফতার করে টহলরত পুলিশ। তাকে গ্রেফতারের পর পুলিশ জানতে সে শাজাহান পুর থানায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। আতাউর রহমান আতা কাহালু উপজেলার শিবাকলমা গ্রামের আঃ রাজাকের পুত্র। কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ ওয়াহিদ জানান, আতাউরের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে চাকুসহ হত্যা মামলার আসামী গ্রেফতার
-
Reporter Name - ০২:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- ১২৯
Tag :
জনপ্রিয়

























