দুপচাঁচিয়া প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেলে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মাদকদ্রব্যের বিভিন্ন কুফল ও পাচার বিরোধী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক,ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানা পুলিশের প্রতিনিধি,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
Reporter Name 
























