কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে মাত্র ১০০ টাকার এঙ্গেল চুরির অপরাধে চাতাল মালিক ও তাঁর লোকজনের মারপিটের শিকার পােেভজ (১৫) নামের এক কিশোর মারা গেছে। পারভেজের মৃত্যুর খবর শুনে পালিয়ে গেছে চাতাল মালিকসহ তাঁর লোকজন। গতকাল সোমবার খবর পেয়ে পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পারভেজ বগুড়া সদর উপজেলার এরুলিয়ার মোঃ রতন আলীর পুত্র।
কাহালু থানা পুলিশ সুত্র জানান, পারভেজ ও তাঁর বাবা-মা শেখাহার সাজ্জাতের চাতালের কাছে বসবাস করেন। সম্প্রতি সাজ্জাতের চাতালের চুলার এঙ্গেল চুরি হলে, চুরি দায় স্বীকার করে পারভেজ। দায় স্বীকার করার পর সাজ্জাত ও তাঁর লোকজন গত রোববার পারভেজকে মারপিট করে একটি ঘরে আটকে রাখে।
ওইদিন বেলা আড়াইটার দিকে বিষয়টি নিয়ে সাজ্জাতের চাতালে শালিস বসে। ওই শালিসে জানানো হয় এঙ্গেলটি ১০০ টাকায় বিক্রি করে একটি দোকানে। ওই শালিসে স্থানীয় ইউপি মেম্বার জবিবর রহমান জবু পারভেজের কাছ ২ হাজার টাকা জরিমানা আদায় করে সাজ্জাতকে দেন। জরিমানার টাকা দেওয়ার পর পারভেজকে বাড়িতে নিয়ে যান তাঁর পিতা-মাতা। পারভেজের পরিবার থেকে বলা হয়েছে তাঁদের ছেলে সাজ্জাত ও তাঁর লোকজনের মারপিটে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনটার দিন রাত ১ টার দিকে মারা যায়।
কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এঘটনায় পারভেজের মা পারভীন বেগম বাদীয় হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে ১শ’ টাকার এঙ্গেল চুরির অপরাধে মারপিটের শিকার কিশোর পারভেজের মৃত্যু
-
Reporter Name - ০৩:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
- ৬৫
Tag :
জনপ্রিয়

























