০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় সংসদ উপনির্বাচনঃ প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী মাঠে হিরো আলম

  • Reporter Name
  • ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • ১৩৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ একতারা প্রতীক বরাদ্দ পেয়েই আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
আজ বেলা ১১টার দিকে সুসজ্জিত পিকআপ ভ্যান নিয়ে হিরো আলম তার জন্মস্থান বগুড়া সদরের এরুলিয়া বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এ সময় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। সূত্র- কালবেলা
প্রচারণার সময় হিরো আলম ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পর একতারা প্রতীকে ভোট চান। নির্বাচনে জয়ী হলে সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ভোটাররাও তাকে উৎসাহ দেন। তরুণ ভোটারদের অনেকেই তার সঙ্গে মুঠোফোনে ছবি ও সেলফি তোলেন।
পিকআপ ভ্যানেই বানানো হয়েছে হিরো আলমের মিনি মঞ্চ। সেখানে প্যান্ডেলের সঙ্গে লাগানো হয়েছে মাইক। পিকআপ ভ্যানের দুই পাশে ঝুলছে হিরো আলমের ছবি ও ‘একতারা’ প্রতীক সম্বলিত ব্যানার। প্রচারণার প্রথম দিনে হিরো আলমের পোশাকেও ছিল চমক। তার পরনে ছিল সাদা পাঞ্জাবির সঙ্গে ধুসর–তামাটে রঙের কটি।
হিরো আলম হেসে বলেন, ‘নির্বাচনী প্রচারণা চালানোর জন্য বেশ কয়েকটা পোশাক বানাইচি। প্রতিদিনই একতারার প্রচারণায় চমক থাকবি।’
হিরো আলমকে কাছে পেয়ে এরুলিয়া এলাকার একজন ভোটার তাকে জড়িয়ে ধরে বলেন, ‘হামার বাড়ির লোক, তাক ভোট দিয়ে জিতাবার পারলে সুখে দুঃখে পাশে পাওয়া যাবি।’ বিকেলে তিনি বগুড়া-৪ আসনের কাহালু উপজেলায় নির্বাচনী প্রচারণা চালান বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় সংসদ উপনির্বাচনঃ প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী মাঠে হিরো আলম

০৪:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩