০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় নির্বাচনী গণসংযোগের সময় হিরো আলমকে পেয়ে সেলফিতে ব্যস্ত হয়ে পরছে ভক্তরা

  • Reporter Name
  • ০১:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • ১৪১

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরের মধ্যে এ বাক্যটি ভেসে আসে।‘ওই যে হিরো আলম।’ সঙ্গে সঙ্গে স্রোতের মতো অসংখ্য মানুষ এদিক-সেদিকে ছুটে যান। পাঞ্জাবি পরিহিত বহুল আলোচিত হিরো আলমকে ঘিরে ধরেন অসংখ্য ভক্ত। ‘আলম ভাই, আলম ভাই’ ধ্বনিতে শহর মুখরিত হয়ে ওঠে।- কালবেলা
প্রতীক বরাদ্দ পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় বগুড়া-৪ আসনে উপনির্বাচনে নন্দীগ্রামে গণসংযোগ করতে আছেন তিনি। এসময় পৌর শহরের বিভিন্ন দোকানে দোকানে হিরো আলম ‘একতারা’ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।সরেজমিনে দেখা যায়, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে নির্বাচনী প্রচারণায় নেমেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। হিরো আলম তার একতারা প্রতীকের লিফলেট নিয়ে পায়ে হেটে গণসংযোগ করতে থাকেন। প্রচারণার সময় হিরো আলম ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পর একতারা প্রতীকে ভোট চান। নির্বাচনে জয়ী হলে সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ভোটাররাও তাকে উৎসাহ দেন। এ সময় এলাকার নারী-পুরুষরা তাকে দেখার জন্য ছুটে যান। তার সঙ্গে সেলফি তোলার জন্য অসংখ্য ভক্ত ও তরুণ ভোটারদের অনেকেই পাগলের মতো ধাক্কাধাক্কি করে ছুটে এসে মোবাইল ফোনে ছবি এবং সেলফি তোলেন।
হিরো আলম বলেন, প্রচারণার সময় অনেক ভোটাররা বলেছেন ‘এবার আপনাকে ভোট দিব’। আমি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। বুঝতে পারলাম মানুষ আমাকে কতটা ভালবাসেন। ২০১৮ সালে আমি প্রথম ভোটে দাঁড়িয়েছিলাম, তখন মানুষের এতো সাড়া পাইনি। আমার বিশ্বাস, মানুষ এবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় নির্বাচনী গণসংযোগের সময় হিরো আলমকে পেয়ে সেলফিতে ব্যস্ত হয়ে পরছে ভক্তরা

০১:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩