কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত রোববার রাতে কাহালু উপজেলার মুরইল এলাকা থেকে রবি ও বাংলালিং টাওয়ারের টান্সফরমার চুরি হয়েছে। গতকাল সোমবার কাহালু থানায় জিডি করতে আসা বাংলালিং এর বিল কালেকশন কর্মকর্তা শাহনেওয়াজ ও রবির বগুড়া অফিসের পাউয়ার এক্সিকিউটিভ মোঃ রেজাউল করিম এই তথ্য জানান।
তাঁরা জানান, টান্সফরমার চুরি হওয়ার পর থেকে মুরইল এলাকায় রবি ও বাংলালিং এর নেটওয়ার্ক বন্ধ রয়েছে। সেখানে রবির ও বাংলালিং এর গ্রাহকরা জরুরী প্রয়োজনেও তাঁদের মোবাইল ফোন ব্যবহার করতে পারছেনা। থানায় জিডি করে সেই কপি সংশ্লিষ্ট দপ্তরে দেওয়ার পর তাঁরা নতুন টান্সফরমার দিবে। এব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, জিডি নেওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হবে।
১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে রবি ও বাংলালিংক টাওয়ারের টান্সফরমার চুরি
-
Reporter Name - ০২:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- ১০২
Tag :
জনপ্রিয়






















