১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কাহালুর মেধাবী শিক্ষার্থীকে মেডিক্যাল কলেজে ভর্তির জন্য ইউএনও’র ২০ হাজার টাকা অনুদান প্রদান

  • Reporter Name
  • ০৩:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • ১২৪

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলারভালতা গ্রামের দরিদ্র মোঃ নুর আলমের কন্যা মোছাঃ নুরী খাতুন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তার ভর্তির সুযোগ সৃষ্টি হয়েছে। পারিবারিক অসচ্ছলতার কারণে মেডিকেল কলেজে ভর্তি ও লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যাপারে খুবই দুঃশ্চিন্তায় ছিলেন নুরীর পরিবার। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে গরীব মেধাবী শিক্ষার্থীর অদম্য ইচ্ছাশক্তিকে সামনে এগিয়ে নিতে তার পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। মেডিকেল কলেজে ভর্তির ফি, বই কেনা এবং হোস্টেলে অবস্থানকালীন ব্যয়ের জন্য গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নুরীকে ২০ হাজার টাকা প্রদান করা হয়। অনুদানের এই টাকা তাঁর হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ ও কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ জানান, গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে সবসময়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

কাহালুর মেধাবী শিক্ষার্থীকে মেডিক্যাল কলেজে ভর্তির জন্য ইউএনও’র ২০ হাজার টাকা অনুদান প্রদান

০৩:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩