০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

  • Reporter Name
  • ০৩:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
  • ১৪৩

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের চালকসহ আরও ১০ জন। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন পুরুষ (৩৫) ও একজন নারী (৪০) যাত্রী রয়েছেন। তবে এই সংবাদ লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁ ট্রাভেলসের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন বাস যাত্রী মারা যান। সেইসঙ্গে উভয় বাসের চালকসহ অন্তত দশজন আহত হন।
তিনি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান তারা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিকভাবে তাদেরকে বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়া হয়। আর দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় শেরপুর থানায় একটি মামলা করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

০৩:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২