কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় পিতার মৃত্যুর পর আহত কন্যা আবিদা সুলতানা আলোমনি (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ সুত্রে জানা গেছে গত ২ জানুয়ারি বিকেল ৩ টায় কাহালু উপজেলার আড়োবাড়ী গ্রামের আওলাদ হোসেন তাঁর স্ত্রী-কন্যাকে নিয়ে দুপচাঁচিয়া থেকে মটরসাইকেল যোগে বাড়িতে আসার পথে বারমাইল এলাকায় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ঘটনার দিনই মারা যান আওলাদ।
গুরুত্বর আহত অবস্থায় কন্যা আবিদা সুলতানা আলোমনিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল বৃহস্পতিবার সাড়ে ৯ টায় মারা যান।
০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে সড়ক দুর্ঘটনায় পিতার মৃত্যুর পর মারা গেলেন কন্যা
-
Reporter Name - ০১:৫৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- ২২২
Tag :
জনপ্রিয়

























