০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে জাল টাকাসহ ডর্জন মামলার আসামী রাসেল গ্রেফতার

  • Reporter Name
  • ০২:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • ১৮৭

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ১ হাজার টাকার একটি জাল নোটসহ মোঃ রাসেল মন্ডল (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজন মামলা রয়েছে।রাসেল দুপচাঁচিয়া উপজেলার বনতেতুলিয়া গ্রামের মৃত আশরাফ আলী মন্ডলের পুত্র।
পুলিশ জানান, গত রোববার রাত সাড়ে ১০ টার দিকে পাঁচপীর মাজারে বার্ষিক ওরস মাহফিলের পাশে বসানো মেলায় জাল টাকা দিয়ে জিনিসপত্র ক্রয় করতে গেলে জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, আমাদের এখানে জাল টাকার মামলা ছাড়াও রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও মোট ১১ টি মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে জাল টাকাসহ ডর্জন মামলার আসামী রাসেল গ্রেফতার

০২:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪