০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কাহালুতে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ২ যুবক নিহত

  • Reporter Name
  • ০২:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ২০৫

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ওই মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন ও মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে আরেকজন মারা যান। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মালঞ্চা-জামগ্রাম সড়কের উপজেলার জামগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানান, নন্দীগ্রাম উপজেলার ভুষ্কুর গ্রামের মৃত মোকলেছার রহমানের পুত্র মোঃ সোহান (২২), মোঃ মুক্তার হোসেনের পুত্র জেমস (১৬), মোঃ জাহাঙ্গীরের পুত্র রাসেদ (২৫) মালঞ্চার দিক থেকে তারা নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। জামগ্রামের কাছে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের পাশে একটি আম গাছের সাথে ধাক্কা লাগলে তিনজন ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে সোহান (২২) মারা যান। আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান জেমস (১৬)।

এদিকে আহত রাসেদ (২৫) কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পর কথা উঠেছে তাদেরকে পিছন থেকে কেউ ধাওয়া করতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ এবিষয়ে অনুসন্ধান চালাচ্ছে তাদেরকে কেউ ধাওয়া করেছে না নিজেরাই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ কাজ করছে। এঘটনায় কেউ অভিযোগ দিলে সেটাও খতিয়ে দেখা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

কাহালুতে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ২ যুবক নিহত

০২:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪