০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে ৪ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃ অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ

  • Reporter Name
  • ০৩:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • ২০৭

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টাকারী ধৃত ব্যক্তি মোঃ শাজাহান আলী (৫৫) কে পুলিশ গ্রেফতার করেছে। গত শনিবার দিনের বেলায় কাহালু উপজেলার চকনজিব মল্লিকপাড়া ধৃত আসামীর বাড়ির শয়ন কক্ষে এই ঘটনা ঘটে।

গতকাল রোববার শিশুকন্যার পিতা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার বিবরণে বলা হয় ঘটনার দিন সকাল সাড়ে ১০ টার দিকে শিশুকন্যা আসামীর বাড়িতে যায় তার শিশুকন্যার সাথে খেলাধুলার জন্য। হটাৎ করে শিশুকন্যার চিৎকার শুনে তার মা ধৃত আসামীর বাড়িতে গেলে আসামী শাজাহান দৌড় দিয়ে পালিয়ে যায়।

আসামীর শয়ন কক্ষে গিয়ে মা দেখতে পান তার মেয়ের পরনের কাপড় খুলে উলঙ্গ করা হয়েছে। বিষয়টি গ্রামবাসী জানার পর রাত ১১ টার দিকে শাজাহানকে ধরে উত্তম-মাধ্যম দিলে সে ঘটনার কথা স্বীকার করে। পরে টহলরত পুলিশ তাকে গ্রেফতার করে থানায় আনেন। শাজাহান চকনজিব গ্রামের মল্লিকপাড়ার মোঃ আব্দুর রাজ্জাকের পুত্র।

কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, বিষয়টি নিয়ে আসামীকে জিজ্ঞাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে ৪ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃ অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ

০৩:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪