গাবতলী (বগুড়া) প্রতিনিধি : হাজারো দর্শকের উপস্থিতিতে বগুড়ার গাবতলীতে অনুষ্ঠিত হলো গাবতলী নারী ফুটবল একাডেমি বনাম সোনাতলা নারী ফুটবল একাডেমি দলের ফুটবল খেলা। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোমিনুল হক শিলু। খেলা পরিচালনায় ছিলেন মজিবুর রহমান লজিক, পলাশ ও আবু বক্কর। ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন জহুরুল ইসলাম। চরম উত্তেজনাকরপূর্ণ এই নারী ফুটবল খেলায় প্রথমার্ধে গোলশূন্য হলেও দ্বিতীয়ার্ধে এসে গাবতলী নারী ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে সোনাতলা নারী ফুটবল একাডেমি দল বিজয়ীলাভ করে।
০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীকে হারিয়ে সোনাতলা নারী ফুটবল একাডেমি জয়ী
-
Reporter Name - ০৩:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- ৭৬
Tag :
জনপ্রিয়






















