০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে অধ্যক্ষ রফিকুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০১:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • ৯৮

সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি কাজলা ইউনিয়নে আব্দুল মান্নান এমপি ফুটবল খেলার মাঠে অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফুটবল টুর্নামেন্টে সাইদুর স্পোর্টিং ক্লাব ছনপচা কর্ণিবাড়ী বনাম বিল্লাল স্পোর্টিং ক্লাব জামথল কাজলা এই দুইটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সাইদুর স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বিজয় অর্জন করেন।
গত শনিবার বিকালে কাজলা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীর অতিরিক্ত ডি আই জি (প্রশাসন ও লজিস্টিক) হামিদুল আলম বিপিএম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাষ্টার, সাবেক কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজাহার আলী মন্ডল, কর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন প্রামাণিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুল ইসলাম, কর্ণিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তুহিন মন্ডল প্রমুখ। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন, জাহাঙ্গীর আলম মুকুল, ইউসুফ আলী, তারেক বিন রফিক শুভ। খেলায় ১ম পুরুষ্কার একটি রেফ্রিজারেটর এবং ২য় পুরুষ্কার একটি ৩২” টেলিভিশন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে অধ্যক্ষ রফিকুল ইসলাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

০১:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২