মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে অল্পের জন্য রক্ষা পেল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা আকতারের পরিবার। রবিবার রাত আনুমানিক দেড়টায় উপজেলার মহিষাবান ইউনিয়নের রানিরপাড়া গ্রামে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা আকতারের বাড়ির দক্ষিন পাশের্^ কে বা কাহারা আগুন ধরে দেয়।
আগুনের লেলিহান একটু বড় হতেই একজন প্রতিবেশী দেখতে পেয়ে ওই বাড়ির লোকজনকে ডাকতে গেলে বাহির থেকে গেট বা দরজা লাগানো পান। এ ছাড়া তাদেরকে কেউ সহযোগি করতে না পারে সে জন্য পাশের বাড়িতেও বাহির থেকে গেট বা দরজা লাগানো ছিল। পরে চিৎকার দিলে আপে পাশের লোকজন ছুটে এসে বিভিন্ন কৌশলে আগুন নিভিয়ে ফেলে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ। ওই বাড়িতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা আকতার তার স্বামী আব্দুল ওয়াহাব ও বৃদ্ধ, শিশুসহ ১০জন নারী পুরুষ ছিল। ফলে মহান আল্লাহ তায়ালার রহমতে ভয়াবহ অগ্নিকান্ডে থেকে রক্ষা পেয়েছেন ১০জন নারী পুরুষসহ বাড়ি-ঘর, আসবাবপত্র।
এ বিষয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা আকতারের সাথে কথা বললে তিনি ভয়াবহ এই বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জানান, প্রতি হিংসামূলক আমাদের স্বপরিবারকে মেরে ফেলে দিতে এ ভাবে আগুন লাগানো হয়েছিল। ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ করবেন বলে জানান।
Reporter Name 





















