গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে বাল্য বিয়ের দায়ে বর ও কাজীর জেল দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও নুসরাত জাহান বন্যা। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার উপজেলার সোন্দাবাড়ী উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে বর হাবিবের ১বছর ও কথিত কাজী মতিয়ার রহমান মতিকে ১বছর ৬মাস সাজা দেয়া হয় এবং পাত্রীর মায়ের ৫হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, বগুড়ার সাবগ্রাম কুরশাপাড়া গ্রামের মানিকের ছেলে রাজমিস্ত্রির লেবার হাবিব মিয়া (২০) ছোটবেলা থেকেই গাবতলীর সোন্দাবাড়ী উত্তরপাড়া গ্রামে নানার মৃত হাবিলের বাড়ীতেই বসবাস করে। গত ১৩ই মে নওগাঁ জেলার রানীর হাট এলাকা থেকে এক নাবালিকা মেয়েকে নিয়ে এসে বিয়ের প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও নুসরাত জাহান বন্যা, গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর ও কাজীকে হাতেনাতে ধরে ফেলে।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও নুসরাত জাহান বন্যা ভ্রাম্যমান আদালত বসিয়ে বর হাবিবকে ১বছর এবং নাড়–য়ামালা ইউনিয়নের কথিত সহকারী কাজী মতিয়ার রহমান মতিকে ১বছর ৬মাস জেল প্রদান করেন এবং পাত্রীর মায়ের ৫হাজার টাকা। কাজী মতিয়ার রহমান মতি নাড়ুয়ামালা ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি ইউএনও নুসরাত জাহান বন্যা স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
Reporter Name 





















