০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে নিখোঁজের ৩দিন পর ভাসমান অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

  • Reporter Name
  • ০৪:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ২০০

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীতে নিখোঁজের ৩দিন পর বুলি বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ গজারিয়া নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।

জানা গেছে, গাবতলীর সোনারায় ইউনিয়নের খুপি গ্রামের মৃত আব্বাস আলীর স্ত্রী বুলি বেগম গত ০৩জুন দুপুরে বাড়ী হতে বের হয়ে গজারিয়া নদীর উপর দিয়ে একই ইউনিয়নের আটবাড়িয়া আদর্শ গ্রামে ছোটছেলে রেজাউল করিমের বাড়ীতে যান। এরপর ০৩ জুনে বুলি বেগম তার ছেলের বাড়ী হতে নিজবাড়ীতে যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হয়।

এরপর তার স্বজনরা অনেক খোঁজাখুঁজির করেও কোথাও পাননি। এমতবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে বুলি বেগমের ভাসমান লাশ ছেলের বাড়ী হতে অনুমান ১’শ গজ দূরে গজারিয়া নদীর উপর এক বাঁশের সাঁকোর নিচ থেকে উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও বুলি বেগমের আত্মীয়-স্বজনদের ধারনা, ওই বাঁশের সাঁকো পারাপারের সময় বুলি বেগম পা পিছলে নিচে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে কেউ কেউ বৃদ্ধা বুলি বেগমের মৃত্যুকে রহস্যজনক হিসেবে মনে করছেন। এ ব্যাপারে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে নিখোঁজের ৩দিন পর ভাসমান অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার

০৪:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪