০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনঃ আদালতে মামলা

  • Reporter Name
  • ০৪:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ১৭৮

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষার জাল করে প্রতারণামূলক স্থানীয় অগ্রণী ব্যাংক লিমিটেড পোড়াদহ হাট শাখা থেকে টাকা উত্তোলন করে আতœসাৎ করার অভিযোগে সাইদুজ্জামান (কাজল) নামের এক শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

৬জুন/২৪ বৃহস্পতিবার গাবতলী আমলী আদালতে মামলাটি দায়ের করেন ওই বিদ্যালয়ের দাতা সদস্য ও স্থানীয় ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম। যার মামলা নং ৩৯৫সি/২৪। আদালত মামলাটি গ্রহন করে আগামী ২২আগস্ট/২৪ তারিখের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বগুড়া পিবিআইকে নিদের্শ দিয়েছেন।

দায়েরকৃত মামলার বিবারণে জানা যায়, বাদী আমিনুল ইসলাম স্থানীয় মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা ও বর্তমান ম্যানেজিং কমিটির দাতা সদস্য। আর তার স্ত্রী ফাতেমা বেগম ওই বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। অপর দিকে মামলার অভিযুক্ত বা আসামী ওই বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ সাইদুজ্জামান (কাজল)। স্থানীয় অগ্রণী ব্যাংক লিমিটেড পোড়াদহ হাট শাখায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খোলা আছে।

ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ফাতেমা বেগম ও সদ্য সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ সাইদুজ্জামান (কাজল) এর যৌথ স্বাক্ষরে টাকা উত্তোলন করা হতো। কিন্তু বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব না দেয়ায় এবং টাকা আতœসাতের অভিযোগের সমর্থনে তথ্য প্রমানদি পাওয়ায় গত ৩০মে/২৪ সভার সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মোঃ সাইদুজ্জামান (কাজল) কে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়ালকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়।

বিষয়টি লিখিত পত্রযোগে অবহিত করা সত্তে¡ও বিদ্যালয়ের সভাপতি ফাতেমা বেগমের স্বাক্ষর জাল করে গত ৪জুন/২৪ তারিখে চেক এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে ৭০হাজার টাকা উত্তোলন করে আতœসাৎ করেন সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ সাইদুজ্জামান (কাজল)।

এ ব্যাপারে দাখিলকৃত মামলার আইনজীবি আব্দুল গফুর এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন। ওই বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোঃ সাইদুজ্জামান (কাজল) এর সাথে কথা বলার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে স্থানীয় অগ্রণী ব্যাংক লিমিটেড পোড়াদহ হাট শাখার ব্যবস্থাপক তাপস কুমার রায় এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, এ ধরনের খবর আমাদের জানা নেই বা ব্যাংকে কোন লিখিত অভিযোগ অথবা অবহিত করা হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনঃ আদালতে মামলা

০৪:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪