০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে জমি নিয়ে বিরোধে কৃষককে খুনের ঘটনায় হত্যা মামলা, গ্রেফতার-৩

  • Reporter Name
  • ০২:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৬৮

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে ওসমান গনি ওরফে মুকুল মন্ডল (৪৫) নামের এক কৃষককে খুন করার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করে গতকাল বুধবার জেলহাজতে পাঠিয়ে দিয়েছে।

জানা গেছে, গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে ওসমান গনি ওরফে মুকুল মন্ডলের সাথে একই গ্রামের জবেদ আলীর ছেলে মেঘা মন্ডলের ৮শতক জমির মালিকানা নিয়ে র্দীঘদিনের বিরোধ ছিলো। এ নিয়ে উভয়ের মধ্যে আদালতে মামলাও চলমান রয়েছে।

এরই জের ধরে গত ৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বিরোধপূর্ণ ওই জমি হতে রোপনকৃত মাসকলাই তুলতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুকুল মন্ডল মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা গুরুত্বর আহত মুকুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন বিকেল পৌণে ৪টায় মুকুলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত মুকুলের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে মেঘা মন্ডলকে প্রধান করে ১৭জনের নামে এবং ৫/৭জনকে অজ্ঞাত বলে গতকাল বুধবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ ৩জনকে গ্রেফতার করে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়।

এরা হলো, গড়েরবাড়ী গ্রামের মৃত জবেদ আলীর ছেলে মেঘা মন্ডল (৫৫) ও সবুজ আলী মন্ডল (৫২) এবং মেঘা মন্ডলের ছেলে মহসিন আলী মন্ডল (২২)। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে জমি নিয়ে বিরোধে কৃষককে খুনের ঘটনায় হত্যা মামলা, গ্রেফতার-৩

০২:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪