১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে আগুনে পুড়ে ১৩ টি গরু ও ছাগলের মৃত্যু

  • Reporter Name
  • ০২:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২১

সোনাতলা সংবাদ ডেস্কঃ সারিয়াকান্দিতে আগুনে ১৩ টি গরু, ছাগল, ভেড়া এবং ২৫ টি মুরগি আগুনে পুড়ে মারা গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের চর শোনপচাঁ গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে চর শোনপঁচা গ্রামের হোসেন শেখের জামাই আমির শেখের গোয়ালঘরে আগুন লাগে। পরে রাত সাড়ে ১২ টার দিকে বাড়ির লোকজন আগুন লাগার বিষয়টি টের পান। তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোয়ালঘরে বেঁধে রাখা ৪ টি গরু, ৫ টি ছাগল এবং ৪ টি ভেড়া পুড়ে মারা যায়। একইসাথে গোয়ালঘরে রাখা ২৫ টি মুরগিও পুরে মরে গেছে।

আমির শেখ বলেন, আমার বসতবাড়িতে আগুন লেগে গোয়ালঘরের পশুসহ বেশকিছু বসতঘর পুড়ে গেছে। আমি একেবারেই নি:স্ব হয়ে গেছি।

এ ব্যাপারে কর্ণিবাড়ী ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন দিপন বলেন, ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছি, তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে আগুনে পুড়ে ১৩ টি গরু ও ছাগলের মৃত্যু

০২:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫