১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

  • Reporter Name
  • ০৩:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১৬৪

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার গাবতলীতে স্বামীর নির্যাতনে আহত গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দেড়টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম শরিফা খাতুন (২৫)। তিনি গাবতলী উপজেলার উজগ্রাম গ্রামের আমসার আলীর মেয়ে। এ ঘটনায় তাঁর স্বামী সাগরকে (৩৫) আটক করেছে পুলিশ।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৬ মার্চ সাগর তাঁর বাড়িতে শরিফা খাতুনকে শারীরিক নির্যাতন করেন। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

ওসি আশিক ইকবাল জানান, চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বামীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

০৩:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫