১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুনু গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ২২০

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মুনুকে গ্রেফতার করা হয়েছে। রাশেদুল ইসলাম মুনু উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের মৃত জাফর মন্ডলের ছেলে। বিএনপি নেতার দায়ের করা নাশকতার মামলার আসামি হিসেবে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা শাইন রেজার দায়ের করা নাশকতার মামলার ১২৭ নম্বর আসামি রাশেদুল ইসলাম মুনু। গোপন সংবাদেরভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে মুনুকে তার পৌর এলাকার হাসপাতাল মোড়ের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলার তদন্ত চলমান রয়েছে। তাই গোপন সংবাদেরভিত্তিতে তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় এবং আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তাকে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুনু গ্রেফতার

০৩:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫