১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • ০৪:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ১১১

সোনাতলা সংবাদ ডেস্কঃ সারিয়াকান্দিতে রোহান মিয়া নামে এক আড়াই বছরের শিশু পুকুরের পানিতে পরে মারা গেছে। রোহান উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভিটেপাড়া গ্রামের আল রাফির ছেলে। আজ শুক্রবার (৩০ মে) দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৩০ মে) জুমার নামাজের সময় শিশু রোহান তাদের বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। তার আগে রোহানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অনেক জায়গায় খোঁজার পর পুকুরের পানিতে রোহানকে ভাসতে দেখে পরিবারের লোকজন রোহানকে পানি থেকে তুলে আনেন। কিন্তু ততক্ষণে শিশু রোহানের মৃত্যুবরণ করে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া শিশুর পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

০৪:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫