০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

  • Reporter Name
  • ০৩:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৮০

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার গাবতলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার গাবতলী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স ৫০ থেকে ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গাবতলী রেলস্টেশন মাস্টার ইমরুল কায়েস বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধা মারা যান। ট্রেনের ধাক্কায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়, ফলে কেউ তাকে শনাক্ত করতে পারেননি।

এ বিষয়ে গাবতলী মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মজিবর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধারের কাজ চলছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারাই গ্রহণ করবে।’

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

০৩:৫৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫