১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে শিক্ষকের বাসা থেকে মেয়ের বিয়ের ২০ ভরি সোনার গহনা চুরি

  • Reporter Name
  • ০২:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ১১০

সোনাতলা সংবাদ ডেস্কঃ সারিয়াকান্দির পৌর এলাকায় দিনেদুপুরে শিক্ষক প্রণব কুমার রায় চৌধুরীর (৬৫) বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ২০ ভরি সোনার গহনা এবং ৮১ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। আজ রোববার (২৭ জুলাই) বিকেল ৩ টার দিকে উপজেলার পৌর এলাকার সাহাপাড়ায় এ ঘটনা ঘটেছে। প্রণব কুমার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

জানা গেছে, শিক্ষক প্রণব কুমার আজ রোববার সকাল ৯ টার দিকে তার বাসার মূল গেইটে তালা লাগিয়ে স্কুলে যান। তার স্ত্রী সবিতা রাণী সাহাও সারিয়াকান্দি ডিগ্রি কলেজে চাকরি করেন। তিনিও সকাল ৮ টার দিকে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। ফলে বাসায় কেউ না থাকার সুযোগে শিক্ষক প্রণব কুমারের বাসার একটি জানালার গ্রীল কেটে চোর বাসায় প্রবেশ করে ঘরে গচ্ছিত ২০ ভরি সোনার গহনা এবং ৮১ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।

শিক্ষক প্রণব কুমার বলেন, বিকেল ৪ টার দিকে আমি স্কুল থেকে বাসায় ফিরে দেখি আমার বাসার সকল জিনিসপত্র তছনছ করা । খোঁজ নিয়ে দেখি আমার গচ্ছিত ২০ ভরি সোনার গহনা এবং ৮১ হাজার টাকা চুরি হয়েছে। আমার মেয়েকে নতুন বিয়ে দিয়েছি। তাকে সোনার গহনা দেয়ার কথা ছিল। আমার সারা জীবনের সঞ্চয় একেবারেই শেষ হয়ে গেল। এখন আমার মেয়েকে এবং তার শশুরবাড়ির লোকজনকে কিভাবে বোঝাবো।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি। অভিযোগের ভিত্তিতে চোরকে শনাক্ত করতে আমাদের অভিযান চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সারিয়াকান্দিতে শিক্ষকের বাসা থেকে মেয়ের বিয়ের ২০ ভরি সোনার গহনা চুরি

০২:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫