মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে বড় ভাই নুরু মিয়া ও তার সহযোগিদের আঘাতে ছোট ভাই ঠান্ডা মিয়া (৫২) নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছেন। নিহত ঠান্ডা মিয়া ও ঘাতক নুরু মিয়া সোনারায় গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। ঘটনার রাতে পারিবারিকভাবে ঝগড়া বিবাদ হলে এক পর্যায়ে বড় ভাই নুরু মিয়া ও তার সহযোগিদের কিল ঘুষিতে ছোট ভাই ঠান্ডা মিয়া মৃত্যুর কোলে ঠলে পড়ে। লাশের ময়না তদন্ত শেষে বুধবার সন্ধ্যার পূর্বে নামাজে জানাজার পর দাফন সম্পন্ন করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, এখনো হত্যা মামলা দায়ের না হলেও প্রস্তুতি চলছে।
০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত
-
Reporter Name - ০১:৪৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- ৬৭
Tag :
জনপ্রিয়






















