সোনাতলা সংবাদ ডেস্কঃ আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭ টায় বগুড়া গাবতলী উপজেলা কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের জৈনক মোঃ বাসেত মিয়ার বাড়ির পূর্ব পাশে ধানক্ষেতের ধারে তার জামাই সিরাজুল ইসলাম (৪০) এর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
নিহত ব্যক্তি হলেন, শিবগঞ্জ উপজেলা ট্যাপাগাড়ী গ্রামের পিতা মৃত জয়নাল মোল্লার পুত্র সিরাজুল ইসলাম। সকালে মৃতদেহ দেখে স্থানীয় লোকজন গাবতলী থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা যায়। সিরাজুল ইসলামের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
Reporter Name 





















