০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

  • Reporter Name
  • ০৪:১৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৩৪

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার গাবতলীতে যৌথবাহিনীর রাতভর অভিযানে দেশীয় অস্ত্রসহ চার যুবককে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে গাবতলী মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী গাবতলী পৌরসভা এলাকার বিভিন্ন গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় গাবতলী পাইকারপাড়ার আজিজার পাইকারের ছেলে আসাদুজ্জামান নিরাশ পাইকার (৩৫), একই গ্রামের সাজু পাইকারের ছেলে মেহেদী হাসান (২৩), পৌরসভার ২নং ওয়ার্ডের হাসনাপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে সোহাগ (২৮) এবং ৩নং ওয়ার্ডের খলিশাকুড়ার মৃত রফিক মিয়ার ছেলে চান মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে তিনটি হাসুয়া এবং দু’টি চাকু উদ্ধার করা হয়। এই অভিযোগ ওই চারজনের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আনিছুর রহমান।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

০৪:১৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬