মুহাম্মাদ আবু মুসাঃ ৭সেপ্টেম্বর/২২ বুধবার বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন। ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু”র সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মন্টু এবং স্বেচ্ছাসেবকদল নেতা মোস্তাসিন কামাল লিটন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মনিনুল হাসান মমিন, জেলা পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যাপক নজমল হক, নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টুকু, বিএনপি নেতা এমআর ইসলাম রিপন, অধ্যাপক মফিদুল ইসলাম, মুঞ্জুর মোরশেদ, জুয়েল আহম্মেদ, মোমিনুর রহমান দিপু, রফিকুল ইসলাম, এ্যাডঃ শিপন আলী, আব্দুল্লাহ আল মামুন, নুরুল্লাহ আকন্দ, আঃ হান্নান, জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সিনিয়র যুগ্ম মামুনুর রশিদ ঠান্ডু, যুবদল নেতা মোস্তাফিজার রহমান মোস্তাা, আঃ কাদের, শাহ সুলতান, বোরহান উদ্দিন চান, পৌর ছাত্রদলের মভাপতি জাকিরুল ইসলাম লুকু, ছাত্রদল নেতা আরিফ, রাকিব, রবিউল প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। প্রতিবাদ সমাবেশ এর আগে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।
১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন বিএনপির মিছিল সমাবেশ অনুষ্ঠিত
-
Reporter Name - ০২:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- ৫১
Tag :
জনপ্রিয়






















