১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

  • Reporter Name
  • ০৪:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • ৭৬
সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আতিক হাসান (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ গ্রামবাসী।নিহত আতিক উপজেলার হাটফুলবাড়ী ইউপির ইসলামিক কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে হাটফুলবাড়ী আমতলী গ্রামের আনারুল ইসলামের ছেলে। জানা গেছে, আতিকের মা রাসেদা বেগম আতিককে নিয়ে স্কুল হতে হেঁটে বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার সময় দুপুর ১ টা ৩০ মিনিটে আমতলী ব্রিজের নিকটে সারিয়াকান্দি হতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তার মা ও স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় আতিককে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আতিকের মা রাসেদা বেগম বলেন, আমার চোখের সামনেই আমার বাবাকে অটোরিকশা মেরে দিয়ে গেছে। আমি অটোরিকশা চালকের ফাঁসি চাই। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ইউপির চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ। তিনি বলেন, বগুড়া সারিয়াকান্দি রাস্তায় কিছু চালক বেপরোয়া যানবাহন চলাচল করেন। এ কারণে এখানে খুব বেশি দুর্ঘটনা হচ্ছে। এদিকে অটোচাপায় আতিকের মৃত্যুর ঘটনায় বিকাল ৩ টা ৩০ মিনিটে বিক্ষুব্ধ গ্রামবাসী রাস্তা অবরোধ করেছে। বিক্ষোভকারীরা বলেন, আমতলী ব্রিজের নিকট এর আগেও কয়েকটি দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এখানে চালকরা বেপরোয়া যানবাহন চালান। সারিয়াকান্দি হতে আসা এস এস সি পরীক্ষার্থীদের বহন করা বেপরোয়া একটি অটোরিকশা আতিককে চাপা দিয়েছে।আতিককে সারিয়াকান্দি হাসপাতাল নিয়ে গেলে ডাক্তাররা তার দ্রুত কোন চিকিৎসা করেননি।
হাসপাতালের চিকিৎসার গড়িমসি ও অটোরিকশা চালকের বিচারের দাবিতে তারা বগুড়া সারিয়াকান্দি রাস্তার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেন । পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয় এবং বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এবিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

০৪:১১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২