১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত বিভিন্ন অনিয়মের তদন্ত শুরু

  • Reporter Name
  • ০২:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
  • ৭০

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়নের বড় ইটালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের বিরুদ্ধে আনীত অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার তদন্ত কমিটির নেতৃবৃন্দ সরেজমিনে গিয়ে তদন্ত করেছেন।
জানা গেছে, বড় ইটালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত ১৮সেপ্টেম্বরে উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে ১টি লিখিত অভিযোগ দাখিল করেন ম্যানেজিং কমিটির সভাপতি নূর মোহাম্মাদ। এরই প্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার নাহিদা আকতার উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলীকে প্রধান করে সুভেন্দ্র সরকার ও আকতার বানুকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ৭কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে গোপনে ও প্রকাশ্যে বাদী-বিবাদী, সাক্ষীসহ স্থানীয়দের কাছ থেকে সাক্ষ্যগ্রহণ করেন। এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলী বলেন, বাদী ও বিবাদীসহ বিভিন্নজনের কাছ থেকে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ৭কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত বিভিন্ন অনিয়মের তদন্ত শুরু

০২:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২