গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ ২০২১-২০২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের আওতায় বিনামূল্যে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, হতদরিদ্রদের মাঝে নলকূপ ও প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের মানুষের মাঝে সেলাই মেশিন, নলক‚প, স্প্রে-মেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটবল বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রওনক জাহান। ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব জিয়াউল হাসান, ইউপি সদস্য কহিনুর বেগম, সাবিনা ইয়াসমীন, নাছরিন আকতার বাবলী, জুলফিকার আলীম জহুরুল ইসলাম, আলেক উদ্দিন, রনজু মিয়া, মহিদুল ইসলাম, বাবলা মন্ডল, হযরত আলী, রাজা মন্ডল, পেস্তা মন্ডল প্রমুখ।
১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ
-
Reporter Name - ১২:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
- ৫২
Tag :
জনপ্রিয়






















