১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে সকল জনপ্রতিনিধিদের সাথে আ’লীগের মতবিনিময় সভা

  • Reporter Name
  • ১২:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • ৫৮

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, বগুড়াবাসীর উন্নয়নে আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী ডাঃ মকবুল হোসেনকে আনারস প্রতীকে ভোট দিন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সৎ ও যোগ্য প্রার্থী ডাঃ মকবুল হোসেন। তিনি সকল জনপ্রতিনিধিদের তাদের পবিত্র ভোট একজন ভালো মানুষের প্রতীকে প্রদান করার আহবান জানান। বগুড়া জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার গাবতলী উপজেলা আ’লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উপজেলার সকল জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মকবুল হোসেন (আনারস মার্কা) ও উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ.আই ফয়সাল খান জনি ও সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জুয়েলের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এ্যাড. রফিকুল ইসলাম, আব্দুল গফুর ও ফারুক আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, জেলা আ’লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, ইমরান হোসেন রিবন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতারসহ আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার ১২টি ইউপির চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে সকল জনপ্রতিনিধিদের সাথে আ’লীগের মতবিনিময় সভা

১২:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২