১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে জমির বিরোধে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে একজন আহত

  • Reporter Name
  • ০২:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • ৪৩

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে একজন গুরুতরভাবে আহত হয়েছেন। এ ঘটনায় মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা গেছে, গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের বাইগুনি চঁকপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে আনিছার রহমান (৩৮) এর সাথে একই গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে সাহিদুল ইসলামের সাথে দীর্ঘদিন আগে থেকে জমিজমার বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ২০অক্টোবর সকাল ৭টায় প্রতিপক্ষরা বসতবাড়ীর কাছে এসে আনিছার রহমানের মাথায়, কনুই ও বাম হাতে এলোপাতারিভাবে ছুড়িকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত আনিছারকে উদ্ধার করে গাবতলী হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় আনিছার রহমান বাদী হয়ে সাহিদুল ইসলামকে প্রধান করে ৪জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে জমির বিরোধে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে একজন আহত

০২:৪০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২