০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে সমবায় দিবস পালিত

  • Reporter Name
  • ০২:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ৪৯

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ লক্ষ্যে বগুড়ার গাবতলী উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে গতকাল শনিবার বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলরুমে ইউএনও মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বলেছিলেন সমবায়ের যাদুস্পর্শে সুপ্তগ্রাম বাংলাকে জাগিয়ে তুলি। নব-সৃষ্টির উন্মাদনায় আর জীবনের জয়গানে তাকে মুখরিত করি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভঁ‚ইয়া। আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ন আলম চান্দু, মিল্কভিটার ম্যানেজার ডাঃ বিপ্লব চন্দ্র অধিকারী প্রমুখ। শেষে উপজেলার শ্রেষ্ট সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে সমবায় দিবস পালিত

০২:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২