০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০২:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৫৪

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্ত¡রে ইউএনও মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক তারই পুত্র সজিব ওয়াজেদ জয় স্বল্পমুল্যে মানুষের হাতে হাতে মোবাইল ফোন পৌঁছে দিয়েছে। মোবাইলের মাধ্যমে মানুষ দেশ বা বিদেশের যে কোন প্রান্ত থেকে নিমিষেই আর্থিক লেনদেন করতে পাচ্ছে। বিভিন্ন ভাতার টাকা সুবিধা ভোগীদের মাঝে মোবাইলের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন। এছাড়াও যে কোন তথ্য ঘরে বসেই জানা সম্ভব হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমীনা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, পিআইও রাশেদ ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা জাকির হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার, উপজেলা মৎস কর্মকর্তা আরিফ আহম্মেদ, যুবউন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল মাওয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, সোনালী ব্যাংক ম্যানেজার রওশন আলী প্রমুখ। ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন মেলায় অংশ নেয়া সরকারী বিভিন্ন দপ্তর। পরে বিকেল ৪টায় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বুলবুল আহম্মেদ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

০২:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২