মুহাম্মাদ আবু মুসা: বগুড়ার গাবতলীতে বর্তমান ও সাবেক ইউপি মেম্বার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫জন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টায় উপজেলার মহিষাবান ইউনিয়নের রানিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে গাবতলীর মহিষাবান ইউনিয়ন রানিরপাড়া গ্রামে ৫নং ওয়ার্ডের নির্বাচন নিয়ে ইউপি সদস্য প্রার্থী হাফিজার রহমান সুলতান ও সুলতান মাহমুদ এর মধ্যে তীব্র প্রতিদ্ব›িদ্বতা হয়। তবে ভোটে সুলতান মাহমুদ নির্বাচিত হন। এরপর থেকেই তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত মঙ্গলবার রাত ৯টায় রানিপাড়া গ্রামে ইউপি সদস্য সুলতান মাহমুদ এর বাড়ীর সামনে প্রতিপক্ষ হাফিজার রহমান সুলতানের লোকজন অতর্কিতভাবে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে কমপক্ষে ১৫জন গুরুত্বরভাবে আহত হয়। সুলতান মাহমুদ এর পক্ষের আহতরা হলো, আবুল কালাম আজাদ (৬২) ও তার ছেলে ইউপি মেম্বার সুলতান মাহমুদ (৩৫), শহীদুল ইসলাম (৩০), সবুজ মিয়া (৩২) ও আপেল মাহমুদ (১৫)। অপরদিকে হাফিজার রহমান সুলতানের পক্ষে হোসেন আলী মন্ডল (৫৫) জিকু মন্ডল (২৮), ফজলুর রহমান গুটু (৪০), মজনু প্রামানিক (৪০), সাজু প্রামানিক (৩৪) ও তপু প্রামানিক (২২)। উভয়পক্ষের আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ইউপি সদস্য সুলতান মাহমুদসহ অন্যান্যদের দেখতে দ্রæত হাসপাতালে ছুটে যান মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার স্থানীয় সাংবাদিকদের বলেন, এ সংক্রান্তে এখনো কোন লিখিত অভিযোগ হাতে পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে বর্তমান ও সাবেক মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষ উভয়পক্ষের ১৫জন আহত
-
Reporter Name - ০৩:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- ৫৩
Tag :
জনপ্রিয়






















