মুহাম্মাদ আবু মুসা: বগুড়ার গাবতলীতে এক সিএনজি চালককে মারপিট ও সিএনজি ভাংচুর মামলায় পুলিশ ২জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। জানা গেছে, গাবতলী উপজেলাধীন সুখানপুকুর ইউনিয়নের খিড়াপাড়া গ্রামের টুকু প্রামানিকের ছেলে রতন প্রামানিককে গত ১৫নভেম্বর সকালে যাত্রীসহ সিএনজি নিয়ে যাবার পথে সুখানপুকুর চারমাথা মোড়ে পৌঁছালে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষরা সিএনজি ড্রাইভার রতনকে বেধড়ক মারপিট করে নগদ অর্থ লুট ও সিএনজি ভাংচুর করে। এ ঘটনায় রতন বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা করলে পুলিশ রাকিবুল ইসলাম হৃদয় ও আশিকুর রহমান আশিক নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সুখানপুকুরে সিএনজি ভাংচুর মারপিট মামলায় ২জন গ্রেফতার
-
Reporter Name - ০৩:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- ৫১
Tag :
জনপ্রিয়






















