গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর গাবতলী পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৭নভেম্বর বৃহস্পতিবার বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহŸায়ক এ্যাড: জামাল পাশার সুপারিশে এবং জেলা শাখার আহবায়ক ওয়াহিদ মুরাদের অনুমোদনকৃত স্বাক্ষরিত ওই কমিটিতে আলমগীর কবির সভাপতি, রায়হান হক সহ-সভাপতি, রোকুনুজ্জামান প্রামানিক সাধারণ সম্পাদক, আব্দুল মোমিন সাংগঠনিক সম্পাদক, তুহিনুর রহমান কোষাধাক্ষ, সুমন আহম্মেদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, পবিত্র রায় দপ্তর সম্পাদক, বেগম জান্নাতি মহিলাবিষয়ক সম্পাদিকা এবং আবিদুর রহমানকে ধর্মবিষয়ক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট গাবতলী পৌর শাখার কমিটি অনুমোদন করা হয়।
০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
Reporter Name 





















