০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে বিআরডিবি’র উদ্যোগে সুফলভোগীদের মাঝে বীজ বিতরণ

  • Reporter Name
  • ০৩:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • ৪১

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বিআরডিবি’র আওতাধীন ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চ মুল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রকল্পের আওতায় ৫০জন সুফলভোগী কৃষকের মাঝে বিনামুল্যে সরিষা, ভূট্রা, পেয়াজ ও রসুনের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বগুড়ার গাবতলী উপজেলা বিআরডিবি হলরুমে বীজ বিতরণী অনুষ্ঠান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীজ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ইবনুল কাইয়ুম এবং মাঠ সংগঠক রাইহান আলী।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে বিআরডিবি’র উদ্যোগে সুফলভোগীদের মাঝে বীজ বিতরণ

০৩:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২