০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে আ’লীগ নেতাকর্মীর উপর হামলাঃ থানায় মামলা

  • Reporter Name
  • ০৩:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • ৬৪

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে ইসলামী জালসার প্রোগ্রাম থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতাকর্মীর উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২৫ নভেম্বর রাতে অনুমান সাড়ে ১১টায় উপজেলার নাড়–য়ামালা ইউপির অন্তর্গত গাবতলী টু সুখানপুকুর আঞ্চলিক সড়কের নাড়–য়ামালা ব্রীজের দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনকে প্রধান অভিযুক্ত করে ৩৬জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।
মামলাসূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর শুক্রবার নাড়–য়ামালা ইউনিয়নের বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি ইসলামী জালসা থেকে পৌর আ’লীগের সভাপতি আজিজার রহমান পাইকারসহ আ’লীগের ১৫/২০ নেতাকর্মী ফেরার পথে রাত অনুমান সাড়ে ১১টায় নাড়–য়ামালা ব্রীজের দক্ষিণ পার্শ্বে তিনমাথার মোড়ে পাকা রাস্তার উপর পৌছিলে বিএনপির নেতকর্মীরা দলবদ্ধ হয়ে হাতে লাঠি, লোহার রড, হকিস্টিক, ককটেল, ইত্যাদি মারাত্মক অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে পথ রোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীর উপর আক্রমন করে। এ সময় ককটেল বিস্ফোরণে আ’লীগের তিনজন আহত হন বলে এজাহারে বলা হয়েছে। আহতরা হলো উপজেলার মহিষাবান পশ্চিম মধ্যপাড়া গ্রামের দুলাল প্রাং এর ছেলে সোহাগ ইসলাম (২৭), উনচুরখী গ্রামের ছোবাহানের ছেলে রাকিব হাসান প্রেম (২২) এবং তরফসরতাজ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তৌহিদুল ইসলাম (২৪)। এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনকে। মামলায় ৩৬জনে নাম উল্লেখসহ ১’শ থেকে ১’শ ৫০জন অজ্ঞাত রয়েছে। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার স্থানীয় সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে আ’লীগ নেতাকর্মীর উপর হামলাঃ থানায় মামলা

০৩:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২