মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু’র সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫নভেম্বর) বাদ জুম্মা বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের ডঙর গাউছিয়া জামে মসজিদে উপজেলা যুবদলের সদস্য জাহিদুল ইসলাম জাহিদ এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র সুস্থতা ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ ছাড়াও মুসুল্লীবৃন্দ। অপর দিকে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র সুস্থতা কামনায় গাবতলী ও শাজাহানপুর উপজেলার বিভিন্নস্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, নানা সমস্য নিয়ে গত তিন দিন আগে ঢাকাস্থ মিরপুরে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনের ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীর ডঙর মসজিদে সাবেক এমপি লালু’র সুস্থতা কামনায় দোয়া
-
Reporter Name - ০৩:৫৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- ৪৫
Tag :
জনপ্রিয়






















